পঞ্চানন বর্মার বাড়ি ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করলেন পরেশ অধিকারী - The News Lion

পঞ্চানন বর্মার বাড়ি ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করলেন পরেশ অধিকারী

 


দি নিউজ লায়ন;     পঞ্চানন বর্মার বাড়ি ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করলেন পরেশ অধিকারী। এদিন পরেশ বাবু পঞ্চানন মোড়ে অবস্থিত পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। সেখানেও তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। মাল্যদান শেষে তিনি সোজা চলে যান পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত জমি পরিদর্শনের পূণ্যভূমি খলিসামারিতে।


 মন্ত্রী বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে করেছেন। আমি সমস্ত বিষয় খতিয়ে দেখে মন্ত্রীসভায় বিস্তারিত আলোচনা করব।” মুখ্যমন্ত্রী  তাঁকে স্কুল শিক্ষা দফতেরর প্রতিমন্ত্রী করেছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মেখলিগঞ্জে ফিরে এসে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ কর্ম নিয়ে তিনি তৎপর হয়ে উঠেছেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.